Header Ads

Header ADS

জেনে নিন মুখে দুর্গন্ধ এর কারন।(important causes of foul smell )




আপনার কি মুখে দুর্গন্ধ হয়? সাধারণভাবে আমরা জানি, মুখে দুর্গন্ধ হওয়ার কারণ হিসেবে কাঁচা পেঁয়াজ, রসুন ও অত্যধিক সিগারেট খাওয়াকেই ধরে নেয়া হয়। কিন্তু তারপরও যে কিছু কারণ থাকে মুখে দুর্গন্ধ হওয়ার-
১) ডিহাইড্রেশন : কাজের চাপে ঠিকভাবে পানি খাওয়া হয় না। সারাদিন ধরে নানা ধরনের খাওয়ার খাবার পর জলের অংশ কম থাকার কারণেই সকালে ডিহাইড্রেশন হয়। আর তার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। এই সমস্যা অতি সহজেই মিটতে পারে। কাজের ফাঁকে পানি বেশি খেলেই মিটে যাবে সমস্যা।

২) স্পোর্ট ড্রিঙ্ক : চটজলদি পিপাসা মেটাতে দোকান থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের স্পোর্ট ড্রিঙ্ক। আর তাতে শরীরে বেড়ে যায় ক্যালোরি। প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি বেড়ে যাওয়ার ফলেই মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। আর এতেই হয় সমস্যা। তাই এই সমস্যা মেটাতে যতটা কম সম্ভব এই স্পোর্ট ড্রিঙ্ক খাওয়া উচিত।
৩) উইসডম টিথ বা আক্কেল দাঁত : অনেকেরই আক্কেল দাঁত থাকে। আর সেই আক্কেল দাঁতের চারপাশে খাবারের কনা জমা হওয়ার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। আর তা দূর করতে দিবনে অন্তত দু'বার ব্রাশ করা জরুরী।

৪) অনিয়মিত ব্রাশ করা : অনিয়মিত ব্রাশ করার পাশাপাশি প্রত্যেকের উচিত নিজের জিভ পরিষ্কার রাখা। আর তা না হলেই মুখে তৈরি হতে পারে মুখে দুর্গন্ধ।
৫) চিজ : আমরা অনেকেই চিজ খাই। বিভিন্ন রান্নায় এবং খাওয়ারের আইটেমে ব্যাবহার করা হয় চিজ। কিন্তু জানেন কী সেই চিজই আপনার মুখে তৈরি করতে পারে দুর্গন্ধ। মুলত অ্যামাইনো অ্যাসিড থাকার কারণেই এই দুর্গন্দ হতে পারে বলে মনে করা হয়।
৬) রোগ : অনেকেই মনে করেন দাঁত ও মারির সমস্যা থাকলেই নাকি মুখে দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু চিকিত্‍সকদের দাবি, শুধু দাঁত বা মারির সমস্যা নয়, মুখে দুর্গন্ধ হতে পারে পেট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও। আর তা মেটাতে অবিলম্বে চিকিত্‍সকদের সঙ্গে পরামর্শ করা উচিত।

আরো পড়ুনঃ

বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে “পানতুমাই” ( most beautiful village of the bangladesh )

No comments

বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়ে আমার জীবন।(my life in the largest brothel in the world)

বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় হচ্ছে কলিকাতার সোনাগাছী যা ভারতে অবস্থিত। মুন্নি, যে সোনাগাছী যৌন পল্লীর এক জন যৌনকর্মী। আজকের তার নিজের কথা আ...

Powered by Blogger.